Terms & Conditions of Warranty Claim for Smart Devices
- ReCell থেকে ক্রয়কৃত যেকোনো প্রোডাক্ট এ ডিসপ্লে-টাচ /সফটওয়্যার ইস্যু ব্যতীত সকল দৃশ্যমান সমস্যার জন্য ১৫ দিনের Replacement Warranty আওতাভুক্ত থাকবে ।
- এছাড়াও ১ (এক) বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন Smartphone/Tab/iPad (Parts/Hardware excluded) এর জন্য অর্থাৎ পরিবর্তন ছাড়া শুধুমাত্র সার্ভিসিং এর মাধ্যমে ডিভাইস মেরামত করা গেলে কোন চার্জ এর প্রয়োজন নেই, তবে পার্টস পরিবর্তনের প্রয়োজন হলে ক্রেতাকে অবশ্যই তার মূল্য পরিশোধ করতে হবে। Installation চার্জ ReCell বহন করবে। লক্ষণীয়, এক্ষেত্রে সার্ভিসিং পার্টস মার্কেটে Availability এর উপর নির্ভর করবে।
- বিভিন্ন ব্র্যান্ডের ডিভাইসে সফটওয়্যার (Update আগে বা দেরীতে আসা ইত্যাদি), Operating System Update জনিত কোন কারণে ফোনে Display/Hardware/Battery Issue/Over Heating, Network Issue ও হার্ডওয়ার জনিত সমস্যা হচ্ছে যার সমাধান শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং কোম্পানি করতে পারবে। এ সকল সমস্যার সম্মুখীন হলে ReCell কর্তৃপক্ষ দায়বদ্ধ থাকবে না।
- ফোন ক্রয়ের পূর্বেই ফোনটি Blacklisted কিনা তা অবশ্যই চেক করে নিন। পরবর্তীতে ReCell কর্তৃপক্ষ দায়বদ্ধ থাকবে না।
- ডিভাইসের স্ট্যাটাস এবং দৃশ্যমান সমস্যা (স্ক্র্যাচ/ত্রুটি/কালার/বক্সের এক্সেসরিজ) ক্রেতাকে আউটলেট ত্যাগের পূর্বে যাচাই-বাছাই নিশ্চিত করে নিতে হবে। পরবর্তীতে এ সংক্রান্ত কোন অভিযোগ গ্রাহ্য হবে না। Unboxing করার সময় অবশ্যই ভিডিও করে রাখতে হবে এবং তা ওয়ারেন্টির জন্য সংরক্ষন করতে হবে।
Terms & Conditions for Accessories Warranty Claim
- অফিসিয়াল ওয়ারেন্টি সম্বলিত Accessories (Power Adapter, Cable ইত্যাদি) এর ওয়ারেন্টি Claim এর ক্ষেত্রে পণ্যের ইনভয়েস/বিল, বক্স (সকল কনটেন্ট সহ) এবং ওয়ারেন্টি স্টিকার সংরক্ষণ করা বাধ্যতামূলক।
- শুধুমাত্র Non-Warranty পণ্যের ক্ষেত্রে ৩ দিনের Repair ওয়ারেন্টি প্রযোজ্য হবে।
- Phone, iPad, Tab, -এর Cover, Screen/Camera Protector এবং Watch Strap–এর ক্ষেত্রে কোনো ধরনের ওয়ারেন্টি প্রযোজ্য নয়। ক্রেতাকে অবশ্যই আউটলেট ত্যাগের পূর্বে পণ্যের স্ক্র্যাচ, ত্রুটি, কালার ভালোভাবে যাচাই-বাছাই করতে হবে। আউটলেট ত্যাগের পর এ সংক্রান্ত কোনো অভিযোগের জন্য ReCell কর্তৃপক্ষ দায়বদ্ধ থাকবে না।
বিশেষ দ্রষ্টব্যঃ নিম্নোক্ত শর্তসমূহ ডিভাইস এবং এক্সেসরিজ উভয় ক্ষেত্রে প্রযোজ্য
- বিক্রিত পণ্য অফেরতযোগ্য (কোন অবস্থাতেই ক্রয়কৃত পণ্য পরিবর্তন করে অন্য কোন পণ্য নেয়া যাবে না)। ক্রয়কৃত পণ্যে কোন দৃশ্যমান সমস্যা না পাওয়া গেলে তা ওয়ারেন্টির জন্য প্রযোজ্য হবে না।
- যেকোন ডিভাইস বা এক্সেসরিজের বক্স কনটেন্টে থাকা আইটেম যেমন চার্জিং ক্যাবল, অ্যাডাপ্টার ইত্যাদি এসকল পণ্যে কোনো ধরনের ওয়ারেন্টি প্রযোজ্য নয়।
- ক্রয়কৃত ডিভাইস ক্রয়ের দিন সহ ১০ দিনের মধ্যে কোন দৃশ্যমান সমস্যা না পাওয়া গেলে অথবা কোন কারণে পছন্দ না হলে ReCell এর এক্সচেঞ্জ পলিসি অনুযায়ী সর্বনিম্ন ১০% থেকে সর্বোচ্চ ২৫% পর্যন্ত কন্ডিশন অনুযায়ী আপনার প্রোডাক্ট এর মূল্য কর্তন করে এক্সচেঞ্জ করতে পারবেন।
- একই পণ্য বিভিন্ন Sales Region ভিত্তিক ভিন্ন ভিন্ন সফটওয়্যার রেস্ট্রিকশন অথবা Hardware Change থাকতে পারে এবং Production Batch-এর ভিন্নতার কারণে আপনার পূর্বে ব্যবহৃত পণ্যটির সাথে নতুন পণ্যটির কিছুটা তারতম্য হতে পারে (যেমন: ফিটিংস / ডিসপ্লে রং / হেডফোনের সাউন্ড কোয়ালিটি / প্যাকেজিং ইত্যাদি)। এই সকল বিষয় ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট এর আওতামুক্ত।
- ওয়ারেন্টি যুক্ত পণ্য নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্যার সমাধান করা হবে। রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি শুধুমাত্র একবারের জন্যই প্রযোজ্য। তবে সে ক্ষেত্রে (স্ক্র্যাচ/ত্রুটি/কালার/এক্সেসরিজ ও বক্স-সকল কনটেন্ট সহ) সব অক্ষত থাকতে হবে।
- কুরিয়ারের মাধ্যমে নেওয়া পণ্যে যদি কোন ত্রুটি দেখা যায়, তবে পণ্যটি ব্যবহার না করে ওয়ারেন্টি Claim করার জন্য অবশ্যই অর্ডারটি রিসিভের দিন বা ২৪ ঘন্টার মধ্যে আমাদের কাস্টমার সাপোর্টে জানাতে হবে (সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত)। +8809613048048 (Call) +8801711728428 (WhatsApp)
- কুরিয়ারের মাধ্যমে পণ্য কিনলে Unboxing ভিডিও অবশ্যই ReCell এর নিজস্ব বক্স/স্টিকার খোলা থেকে শুরু করতে হবে (কোন অবস্থাতেই Pause করা ভিডিও গ্রহণযোগ্য নয়), এবং পণ্যটি সঠিকভাবে কাজ করছে কিনা তা বুঝার সুবিধার্থে Unboxing থেকে Connection পর্যন্ত ভিডিও করতে হবে। যেন পণ্যে কোনো ত্রুটি দেখা দিলে ভবিষ্যতে প্রমাণ হিসাবে উপস্থাপন করা যায়।
- ওয়ারেন্টি সময়সীমা অতিক্রম হওয়ার পর কোন প্রকার ওয়ারেন্টি Claim গ্রহনযোগ্য হবে না। উল্লেখ্য, ওয়ারেন্টি ক্লেইম প্রক্রিয়ার জন্য যে নির্ধারিত সময় প্রয়োজন, সেই সময়সহ পর্যাপ্ত অবশিষ্ট ওয়ারেন্টি সময় থাকা আবশ্যক।
- যেকোনো প্রকার রিফান্ড ReCell এর রিফান্ড পলিসি দ্বারা নির্ধারিত হবে (রিফান্ডের ক্ষেত্রে পেমেন্টকৃত চ্যানেলেই রিফান্ড করা হবে এবং অনলাইন EMI রিফান্ডের ক্ষেত্রে শুধুমাত্র প্রোডাক্টের মূল্য রিফান্ডের আওতাভুক্ত হবে, EMI চার্জ রিফান্ডের আওতামুক্ত থাকবে।
বিঃ দ্রঃ
- যে কোন পণ্যের ওয়ারেন্টি Claim করতে ইনভয়েস/বিল, পণ্যের বক্স (সকল কনটেন্ট সহ), ও বক্সের ওয়ারেন্টি স্টিকার সহ স্বশরীরে আমাদের কাস্টমার কেয়ারে আসতে হবে।
- পণ্যের ডিসপ্লে / টাচ ইস্যু, লিকুইড ড্যামেজ, ফিজিক্যাল ড্যামেজ, বৈদ্যুতিক শর্ট সার্কিট জনিত ইস্যু, প্রোডাক্টের বক্স ড্যামেজ হলে তা ওয়ারেন্টির আওতামুক্ত থাকবে।
- ওয়ারেন্টি সময়সীমা অতিক্রম হওয়ার পর কোন প্রকার ওয়ারেন্টি Claim গ্রহনযোগ্য হবে না। উল্লেখ্য, ওয়ারেন্টি ক্লেইম প্রক্রিয়ার জন্য যে নির্ধারিত সময় প্রয়োজন, সেই সময়সহ পর্যাপ্ত অবশিষ্ট ওয়ারেন্টি সময় থাকা আবশ্যক।
- আপনার ডিভাইস এর সুরক্ষার জন্য UV গ্লাস প্রোটেক্টর ব্যবহার করা থেকে বিরত থাকুন।
- পূর্বের কোনো ঘোষণা ছাড়াই যেকোনো সময় ReCell কর্তৃপক্ষ যেকোনো পলিসি পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন করার পূর্ণ অধিকার সংরক্ষন করে।